দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ম্যাচে রেফারির সঙ্গে লিওনেল মেসির কথোপকথন নিয়ে আলোচনা চলছে। ম্যাচের প্রথমার্ধে একটি ফ্রি-কিকের সময় রেফারির সঙ্গে বাক্যবিনিময়ে জড়ান আর্জেন্টাইন অধিনায়ক।
ঘটনাটি ঘটে ম্যাচের ৪৩ মিনিটে। সুইজারল্যান্ড ফ্রি-কিক পাওয়ার পর আর্জেন্টিনার রক্ষণভাগের দেয়ালে দাঁড়িয়েছিলেন মেসি। এ সময় রেফারি পিনেইরো তাকে নির্দিষ্ট দূরত্বে সরে যেতে নির্দেশ দেন।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র প্রতিবেদনে বলা হয়েছে, রেফারির কথা বলার ভঙ্গিতে অসন্তুষ্ট হয়ে মেসি বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’
ফ্রি-কিক নেওয়ার পরও বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা হয়। ‘মার্কা’র তথ্য অনুযায়ী, মেসি রেফারিকে বলেন, ‘আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন। আমাকে অসম্মান করবেন না। আমি আপনার সঙ্গে ঠিকভাবে কথা বলেছি, আপনিও আমার সঙ্গে ঠিকভাবে কথা বলুন।’
এদিকে ম্যাচের ৭২ মিনিটে সুইজারল্যান্ডের ফরোয়ার্ড ব্রিল এমবোলোকে ডাইভ দেওয়ার অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি পিনেইরো। তার এ সিদ্ধান্ত নিয়েও ম্যাচ শেষে আলোচনা ও বিতর্ক সৃষ্টি হয়েছে।
এমএম/